টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* ঘরের মাঠে গত মার্চের পর থেকে ১২ ম্যাচ অপরাজিত সিটি (জয় ৮, ড্র ৪)।
* এবারের চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের রেকর্ড বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও লেস্টার সিটির।
* বায়ার্নের সঙ্গে ৭ ম্যাচে একটিই জয় পিএসভির, সেটি সর্বশেষ ম্যাচে, ঘরের মাঠে।
* ইউরোপে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে আর্সেনাল।
* ১-০ স্কোরলাইনের প্রেমে পড়া অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে এই ব্যবধানে।
* ডর্টমুন্ডের অবামেয়াংয়ের পাশে পিএসজি স্ট্রাইকার কাভানিই তিন ম্যাচে গোল পাওয়া একমাত্র খেলোয়াড়।