টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি ৩৩ বার ইতালিয়ান লিগ জিতেছে জুভেন্টাস। ইন্টার মিলান ও এসি মিলান জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার করে।

ছয় মৌসুম ধরে টানা শিরোপা জিতেছে জুভেন্টাস। এর আগে তিনটি ক্লাব সর্বোচ্চ টানা পাঁচ মৌসুমে শিরোপা জিতেছিল— জুভেন্টাস (১৯৩০-৩১ থেকে ১৯৩৪-৩৫), ইন্টার মিলান (২০০৫-০৬ থেকে ২০০৯-১০) ওতুরিনো (১৯৪২-৪৩ ও ১৯৪৫-৪৬ থেকে ১৯৪৮-৪৯)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মাঝে দুই মৌসুম রেকর্ডে নেই।  

মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এবার ছুঁয়ে ফেলতে পারেন কিংবদন্তি কোচ কার্লো কারাকানোর কীর্তি। ১৯৩০-৩১ থেকে ১৯৩৩-৩৪ পর্যন্ত টানা চারবার জুভেন্টাসকে শিরোপা জেতান কারাকানো। এখন পর্যন্ত তিনিই টানা চারবার ইতালিয়ান লিগজয়ী একমাত্র কোচ। অ্যালেগ্রিসহ আরও ছয়জন জিতেছেন টানা তিনবার। 

ঘরের মাঠে রেকর্ড টানা ৩৭ ম্যাচ অপরাজিত জুভেন্টাস। ২০১৫ সালের আগস্টে মৌসুমের প্রথম ম্যাচে উদিনেসের কাছে হারের পর থেকে গত দুই মৌসুমে ঘরের মাঠে আর একটি ম্যাচেও হারেনি।

এক মৌসুমে (২০১৩-১৪) সবচেয়ে বেশি পয়েন্ট (১০২) ও সবচেয়ে বেশি জয়ের (৩৩) রেকর্ড জুভেন্টাসের।

এবারও জিতলে সিরি ‘আ’র ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় হবেন জিয়ানলুইজি বুফন। এখন তাঁর লিগ শিরোপা আটটি। যে রেকর্ডে ভাগ আছে ভার্জিনিও রোসেত্তা, জিওভান্নি ফেরারি ও জিউসেপ্পে ফুরিনোর।

কোচ হিসেবে সবচেয়ে বেশি সিরি ‘আ’ জয়ের রেকর্ড জিওভান্নি ত্রাপাত্তোনির (৭টি)।