টুখেলের চেলসি, জার্মান আধিপত্য, গার্দিওলার দুঃখ ও মেন্দির গ্লাভস

চ্যাম্পিয়নস লিগ ট্রফি। তারে কেউ পায়, কেউ পায় না।রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতল চেলসি। চেলসিকে নিয়ে একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতা দলের সংখ্যা এখন ১৩। চেলসি প্রথম চ্যাম্পিয়ন হয় ২০১২ সালে।

একাধিকবার চ্যাম্পিয়নস লিগ/ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন

৮

প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা সর্বশেষ আট দলই হেরেছে ফাইনালে। টটেনহাম, পিএসজি, সিটি—টানা তৃতীয় বছর রানার্সআপ হলো প্রথমবার ফাইনাল খেলা দল। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়া সর্বশেষ দল বরুসিয়া ডর্টমুন্ড (১৯৯৭)।

আজই চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল পেয়েছেন চেলসির কাই হাভার্টজ।
ছবি: রয়টার্স

১

· ২০১৩ সালের ইলকায় গুনদোয়ানের পর প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি ফাইনালে পেলেন কাই হাভার্টজ।
· ১৯৮৩ সালের পর প্রথম জার্মান হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়সূচক গোল করেছেন হাভার্টজ। ১৯৮৩ সালে ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ফেলিক্স ম্যাগাথের গোলে ১–০ গোলে জিতেছিল হামবুর্গ।

২১ বছর ৩৫২ দিন

২৪ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী জার্মান হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল পেলেন কাই হাভার্টজ। ১৯৯৭ সালে ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ২০ বছর ৩২২ দিন বয়সে গোল পেয়েছিলেন লার্স রিকেন।

৩

· টমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটিকে টানা তিন ম্যাচে হারাল চেলসি।
· টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতলেন কোনো জার্মান কোচ। এবারের আগে ২০১৯ সালে ইয়ুর্গেন ক্লপ ও ২০২০ সালে হান্সি ফ্লিক।

টুখেলের চেলসির কাছে টানা তিন ম্যাচ হেরেছে গার্দিওলার দল।
ছবি: রয়টার্স

৮

পেপ গার্দিওলা কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বেশি হেরেছেন চেলসির কাছে। চেলসির কাছে টানা তিন ম্যাচ হেরেছে গার্দিওলার দল। গার্দিওলার দল এ ছাড়া টানা তিন ম্যাচ হেরেছে শুধু রিয়াল মাদ্রিদ (২০১২–১৪) ও লিভারপুলের কাছে (২০১৮)।

২


কোচিং ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার বড় কোন ফাইনালে হারলেন পেপ গার্দিওলা। প্রথমবার ২০১০–১১ মৌসুমে কোপা দেল রেতে।

২৬

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে টানা সবচেয়ে বেশি ২৬ ম্যাচে অপরাজিত থাকর পর প্রথম হারের দেখা পেলেন ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা। ফিল ফোডেন হেরেছেন ২১ ম্যাচ পর।

রেকর্ড গড়েছেন চেলসি গোলকিপার এদুয়ার্দ মেন্দি।
ছবি: রয়টার্স

৯

এবারের চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে গোল খাননি চেলসি গোলকিপার এদুয়ার্দ মেন্দি। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে যা যৌথ রেকর্ড। এর আগে ২০১৫–১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও ২০০০–০১ মৌসুমে ভ্যালেন্সিয়ার সান্তিয়াগো কানিজারেস নয় ম্যাচে গোল খাননি। তবে বাকি দুজনের চেয়ে মেন্দিকে আলাদা রাখতেই হবে, কারণ চ্যাম্পিয়নস লিগ অভিষেকে আর কেউ এত ক্লিন শিট পাননি।

৫

পঞ্চম খেলোয়াড় হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে টানা দুই বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেললেন থিয়াগো সিলভা। গত বছর সিলভা ফাইনাল খেলেন পিএসজির হয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের আগে পরপর দুই বছর দুই ক্লাবের হয়ে ফাইনাল খেলেছেন মার্সেল দেসাই, পাওলো সুসা, স্যামুয়েল ইতো ও আলভারো মোরাতা।

১

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতলেন ক্রিস্টিয়ান পুলিসিক।