টেনিসের নিয়মে ফুটবলে টাইব্রেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল সমর্থক, কিন্তু টেনিসের টাইব্রেকারের নিয়মটা জানেন না? তাহলে জেনে নিন। কাজে লাগতে পারে। ফুটবলের টাইব্রেকারেও যে নিয়মটা বদলে টেনিসের টাইব্রেকারের নিয়মের মতো করার পরিকল্পনা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শুরুও হয়ে গেছে। মেয়েদের ইউরো অনূর্ধ্ব-১৭ সেমিফাইনালে গত পরশু জার্মানি-চেক প্রজাতন্ত্র ম্যাচের ফলও এই নিয়মেই নির্ধারিত হয়েছে।
নিয়মটা কী? ধরে নিই, দুটি দল ‘এ’ ও ‘বি’। আগে টাইব্রেকারে যা হতো, প্রথম ‘এ’ দল শট নিত, পরে ‘বি’ দল। অর্থাৎ এ-বি-এ-বি...। এখন থেকে নিয়মটা বদলে যাচ্ছে, যেটিকে বলা হচ্ছে ‘এ-বি-বি-এ’। অর্থাৎ ‘এ’ দল প্রথমে শট নেবে, তারপর ‘বি’ দল শট নেবে দুটি। এরপর প্রতি দুই শট পরপর পেনাল্টি নেওয়ার সুযোগ পাবে দলগুলো। প্রথম দশ শটের ছকটা তখন হবে এমন: এ-বি-বি-এ-এ-বি-বি-এ-এ-বি।
কেন এই বদল? ফুটবলে আইন প্রণয়নকারী সংস্থ আইএফএবি (আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) বলছে, গবেষণায় দেখা গেছে, প্রথমে পেনাল্টি নেওয়া দলের জয়ের সম্ভাবনা সাধারণত থাকে ৬০ শতাংশ। মানসিক এই সুবিধাটা দুই দলের জন্য সমান রাখতেই
বদলটা আনার চেষ্টা করা হচ্ছে। গত মার্চে এটি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে আইএফএবি। রয়টার্স।