টেম্পাইনস রোভার্স আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের ক্লাব টেম্পাইনস রোভার্সের কাছে ৪-০ গোলে হেরেছিল শেখ জামাল ধানমন্ডি। এবার ঘরের মাঠে তাদের সঙ্গে খেলবে শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৬ এপ্রিল ওই ফিরতি ম্যাচ খেলতে আজ ঢাকায় আসছে টেম্পাইনস রোভার্স। গ্রুপের ৬ ম্যাচের ৪টিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রোভার্স। শেখ জামাল শেষ ম্যাচটি খেলবে ফিলিপাইনে গিয়ে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের সঙ্গে।