টেরিতে রক্ষা চেলসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাস হিডিঙ্কের অধীনে এখন পর্যন্ত হারেনি চেলসি। তবে কাল আরেকটু হলেই প্রথম পরাজয় দেখে ফেলেছিলেন হিডিঙ্ক। এভারটনের সঙ্গে জন টেরির অন্তিম মুহূর্তের গোলেই ড্র করতে পেরেছে চেলসি। ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এভারটনই। কস্তা ও ফ্যাব্রিগাস সমতা আনার পর ফিউনেস মোরির ৯০ মিনিটের গোলে আবার এগিয়ে যায় এভারটন। কিন্তু শেষ পর্যন্ত টেরি বাঁচিয়েছেন চেলসিকে। ম্যান সিটি ৪-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে, জোড়া গোল করেছেন সার্জিও আগুয়েরো। এএফপি।