ট্যাক্সি করে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ লিগ ওয়ানে পরশু নঁতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মোনাকোর ফুটবলাররা মাঠে এলেন ট্যাক্সিতে করে। খেলোয়াড়দের ট্যাক্সি থেকে নামতে দেখে দর্শকেরা তো রীতিমতো অবাক, কী হলো টিম বাসের! বাসেই আসছিলেন তাঁরা। মাঝপথে সেটি নষ্ট হয়ে যাওয়ায় ফ্যালকাওদের ট্যাক্সির আশ্রয় নেওয়া। লিগে প্রথম দুটি ম্যাচে হারের পর পরশু অবশ্য রাদামেল ফ্যালকাওয়ের একমাত্র গোলে জিতেছে মোনাকো। বিবিসি।