ঠেকানোবিদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হয়, পেনাল্টি অনেকটা লটারির মতো। কোনটা গোল হবে, আর কোনটা হবে না—সেটা ফুটবলবিধাতা ছাড়া আর কেউ জানেন না। তবে ভুলেও এই কথাটা ইন্টার মিলান গোলরক্ষক সামির হান্দানোভিচের সামনে বলতে যাবেন না যেন। এই ইন্টার মিলান গোলরক্ষক যা করেছেন, তাতে চোখ কপালে উঠে যেতে বাধ্য! এই নিয়ে টানা ছয়-ছয়টি পেনাল্টি ঠেকিয়েছেন তিনি! সর্বশেষ পরশু ইউরোপা লিগে ইউক্রেনের ক্লাব নিপরোর সঙ্গে একটি পেনাল্টি ঠেকানোর পর ১২ গজ বিশেষজ্ঞ হান্দানোভিচ বলেছেন, ‘আমার দায়িত্বই হলো গোল বাঁচানো। স্রেফ এটাই ঠিকভাবে করার চেষ্টা করি।’ ব্যস, এটাই এই সাফল্যের রেসিপি! গোলডটকম।