ঠোঁটকাটা ওয়ামবাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা বলেছেন, সেটা তাঁর উপলব্ধি। হয়তো অনেকের ভাবনার প্রতিফলনও। কিন্তু বলার জন্য ভুল সময়কেই বেছে নিলেন অ্যাবি ওয়ামবাখ। যুক্তরাষ্ট্র মহিলা দলের হয়ে সবচেয়ে বেশি ১৮৪ গোলের মালিক বললেন, পুরুষ দলের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানকে ছাঁটাই করা উচিত। দায়িত্ব থেকে তাঁর মনোযোগটা নাকি সরে গেছে! আর এটা ওয়ামবাখ বললেন ফুটবলকে তাঁর বিদায় বলার দিনে, নিউ অরলিনসে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচের পর। ওই ম্যাচে অবশ্য হেরে গেছে ওয়ামবাখের দল। সতীর্থরা শুরু থেকেই তাঁকে দিয়ে গোল করানোর চেষ্টা করে গেছেন, কিন্তু চেষ্টা সফল হয়নি। পরাজয়ের জন্য সতীর্থদের এই উদারতাকেই দায়ী করছেন ঠোঁটকাটা ওয়ামবাখ। তাঁর উজ্জ্বল ক্যারিয়ারের সমাপ্তিলগ্নটা একটু অনুজ্জ্বলই হলো এই পরাজয়ে। যে যুক্তরাষ্ট্র ঘরের মাঠে টানা ১০৪ ম্যাচে অপরাজিত, তারাই কিনা হারল তাদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিদায়ের দিনে! এএফপি।