ডনোভানের বিদায়ী ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণাটা এ মাসের শুরুর দিকে দিয়েছিলেন ল্যান্ডন ডনোভান। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন। তবে বিদায়ের আগে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হচ্ছে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের। ব্রাজিল বিশ্বকাপে ইয়ুর্গেন ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র দল থেকে বাদ পড়া ডনোভান ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন জাতীয় দলের হয়ে। যুক্তরাষ্ট্রের হয়ে রেকর্ড ৫৭ গোল করা ডনোভানকে ওই প্রীতি ম্যাচে খেলানোর ঘোষণা দিয়েছে ইউএসএ সকার। এএফপি।