ডর্টমুন্ড ম্যাচে যত রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে আটজন খেলোয়াড় গোল করলেন।
লিভারপুল, মোনাকো ও রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে ৮ গোল করা চতুর্থ দল ডর্টমুন্ড।
১৯৮৪ সালের ৩ অক্টোবর উয়েফা কাপে আয়াক্স ১৪-০ গোলে হারিয়েছিল লুক্সেমবার্গের রেড বয়েসকে। তারপর ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম কোনো ম্যাচ ১২ গোল দেখল।
শুধু ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ হিসাব করলে এক ম্যাচে এর চেয়ে বেশি গোল দেখেছে শুধু একটি ম্যাচ, ১৯৬৯ সালে ডাচ ক্লাব ফেইনুর্ড ১২-২ গোলে হারিয়েছিল আইসল্যান্ড কেআর ক্লাবকে।
গ্রুপ পর্বে দুই ম্যাচে লেগিয়াকে ১৪ গোল দিল ডর্টমুন্ড। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষকে এর চেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড আর নেই।
শিনজি কাগাওয়া দুই গোল করেছেন মাত্র ৭৬ সেকেন্ডের মধ্যে। চ্যাম্পিয়নস লিগে যা দ্রুততম ‘ডাবল’।