প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন নতুন প্রতিভা খুঁজে বের করার জন্য বরুসিয়া ডর্টমুন্ডের খ্যাতি আছে। ডর্টমুন্ডের একাডেমি আর খেলোয়াড়ের প্রবল ইচ্ছায় সবই সম্ভব। সে ক্ষেত্রে ফুটবলার উসাইন বোল্টকে দেখার প্রস্তুতি নিয়ে রাখাই ভালো। কিংবদন্তি এই স্প্রিন্টার যে জার্মান ক্লাবটির অনুশীলনে যোগ দেবেন কিছুদিনের মধ্যেই। ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত বোল্ট অনেকবারই বলেছেন, ট্র্যাক থেকে অবসরের পর ফুটবলে ক্যারিয়ার গড়তে চান। এত দিন তাঁর এ ইচ্ছাকে মজা হিসেবেই ভাবতেন সবাই। কিন্তু পরশু জ্যামাইকান স্প্রিন্টার সবাইকে চমকে দিলেন, ‘আমি আসলেই ওদের (ডর্টমুন্ড) সঙ্গে কথা বলছি।’ এমনকি দলটির কোচ টমাস টুখেলের সঙ্গেও কথা হয়েছে। তবে বোল্টের মূল লক্ষ্য এখনো বদলায়নি, ‘যদি ইউনাইটেডে খেলতে পারি তাহলে সেটা হবে আমার স্বপ্নপূরণ।’ গোলডটকম।