ডর্টমুন্ডের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে জার্মানির ঘরোয়া ফুটবলের ডাবলজয়ী। ২০১৩ চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট। এ বছরও দুর্দান্ত খেলে উঠেছে নকআউট পর্বে। কিন্তু ঘরোয়া লিগে বরুসিয়া ডর্টমুন্ডের দুর্দশা এবার কাটছেই না। পরশু হার্থা বার্লিনের কাছে ১-০ গোলে হেরে আরও খাদের কিনারে চলে গেল ডর্টমুন্ড, ইয়ুর্গেন ক্লপের দল এখন পয়েন্ট তালিকার শেষ তিনে। ক্লপ স্বীকার করলেন, দলের সমস্যা অনেক গুরুতর, ‘এই দুর্দান্ত দলটার “দারুণ” কিছু সমস্যা আছে। আমরা এখন অবনমন বাঁচাতে লড়ছি, এটা আমাদের মেনে নিতেই হবে।’ পরশু ম্যাচের পরও অবশ্য ডর্টমুন্ড সমর্থকেরা দুয়ো না দিয়ে গলা ফাটিয়েছে দলের জন্য। কিন্তু এভাবে চললে আর কত দিন? এএফপি।