ডাক পেলেন কস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ও জাতীয় দল নিয়ে ফুটবলারদের টানাপোড়েন নতুন কিছু নয়। ডিয়েগো কস্তাকেও এখন সেই অবস্থার মধ্য দিয়েই যেতে হচ্ছে। ডিয়েগো কস্তা চেলসির হয়ে যেমন খেলছেন, তাতে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক তো তাঁকে চাইবেনই। সমস্যা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যা পিছু ছাড়ছে না চেলসি স্ট্রাইকারের। মরিনহো গত সপ্তাহে তাই আকারে-ইঙ্গিতে বলেছিলেন, কস্তা জাতীয় দলে না খেললেই তিনি খুশি হবেন। কিন্তু দেল বস্ক সেটা শুনবেন কেন? স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের সঙ্গে ইউরো বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য দেল বস্ক দলে রেখেছেন কস্তাকে। অবশ্য কস্তাও দাবি করছেন, এখন তিনি পুরোপুরি সুস্থ। গত সপ্তাহে স্পোর্টিং লিসবনের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পুরোটা সময়ও খেলেছেন। গোলডটকম।