ডাগআউটে দুই ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাই ছিলেন আগে থেকেই। বড় ভাইও যোগ দিয়েছেন তাঁর সঙ্গে। গ্যারি নেভিল ও ফিল নেভিলের যুগলবন্দীর প্রথম পরীক্ষাটা আজই। চ্যাম্পিয়নস লিগে লিঁওর মুখোমুখি ভ্যালেন্সিয়া, নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে যে ম্যাচটা জিততেই হবে। শুরুটা বোধ হয় এর চেয়ে কঠিন হতে পারত না!
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন দশ বছর। দুজনেই কোচিংয়ে এসেছেন এই মৌসুমেই। ভ্যালেন্সিয়ায় সহকারী কোচ হিসেবে এই মৌসুম থেকেই কাজ করছেন ফিল, আর নেভিল গত সপ্তাহে দায়িত্ব পেয়েছেন প্রধান কোচের। বার্সেলোনার সঙ্গে ম্যাচে অবশ্য ফিল ডাগআউটে ছিলেন, তবে গ্যারি ওই ম্যাচ দেখেছেন দর্শক হয়েই। আজই তাই ভ্যালেন্সিয়ায় আনুষ্ঠানিকভাবে নেভিল-যুগের শুরু। এএফপি।