ডাচ ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিস্টলরয়
নিস্টলরয়

ক্লাস-ইয়ান হান্টেলারের গোলে বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরেছে শালকে জিরো ফোর। ওই গোলেই ইউরোপ-সেরা টুর্নামেন্টে হান্টেলারের গোলসংখ্যা ছুঁল দুই অঙ্ক। ২৩ ম্যাচে ১০ গোল করলেন ডাচ স্ট্রাইকার, চ্যাম্পিয়নস লিগে গোলে দুই অঙ্ক ছোঁয়া অষ্টম ডাচ ফুটবলার তিনি। ১১টি করে গোল আছে ক্লারেন্স সিডর্ফ ও ওয়েসলি স্নাইডারের, আরিয়েন রোবেনের ২২টি, ২৫টি রবিন ফন পার্সির। রয় ম্যাকাই ও প্যাট্রিক ক্লাইভার্ট ২৯টি করে গোল নিয়ে ডাচদের মধ্যে যৌথভাবে দুইয়ে, ম্যাকাই যদিও ম্যাচ খেলেছেন ১০টি কম। সবাইকে অনেকটা ছাড়িয়ে ৭৩ ম্যাচে ৫৬ গোল নিয়ে হল্যান্ডের ফুটবলারদের মধ্যে শীর্ষে একসময়ের গোলমেশিন রুদ ফন নিস্টলরয়।