ডাচ ত্রাতারাই এখন সংকটে
বিপদে পড়লেই তাহলে ডাচ কোচদের শরণ নিতে হয়? চেলসিতেই দেখুন, হোসে মরিনহোর বিদায়ে টালমাটাল নৌকার হাল ধরার জন্য এলেন গাস হিডিঙ্ক। চেলসিকে হিডিঙ্ক টেনে তুলতে পারবেন কি না সেটা এখনই বলা কঠিন। তবে প্রথম ম্যাচেই ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর বোঝা যাচ্ছে, কাজটা মোটেই সহজ হবে না।
লুই ফন গালকেও ম্যানচেস্টার ইউনাইটেড বিপদে পড়েই এনেছিল। ডেভিড ময়েসের পর ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে একটু আশার আলোও দেখিয়েছিলেন এই ডাচ কোচ। কিন্তু হিডিঙ্ক যখন এলেন ইংলিশ লিগে, তখন হয়তো প্রস্থানের পথে লুই ফন গাল। পরশু লিগে টানা তৃতীয় আর সব মিলিয়ে চতুর্থ ম্যাচে হেরেছে ইউনাইটেড। ম্যাচ শেষে ফন গাল আভাস দিয়েছেন, নিজেই কোচের পদ ছেড়ে দিতে পারেন।
ঘটনাচক্রে যে ফন গালের বিদায়টা হয়ে যেতে পারে হিডিঙ্কের ‘কল্যাণেই’। প্রিমিয়ার লিগে আজই মুখোমুখি চেলসি-ইউনাইটেড। কে জানে, ফন গালকে হয়তো এ ম্যাচ হারলেই চাকরিচ্যুতির চিঠি ধরিয়ে দেওয়া হবে। হয়তো তার আগেও হতে পারে। তবে ইউনাইটেডের ডাচ কোচ পরশু আভাস দিয়েছেন, ক্লাব ছাড়ার ঘোষণা নিজেই দিয়ে দিতে পারেন, ‘আমি সব সময়ই ক্লাবের সমর্থন পেয়েছি। কিন্তু আমরা হারতে থাকায় পরিস্থিতিটা এখন অন্য রকম। আগের সংবাদ সম্মেলনে আমি আগেই বলেছি, সব সময় ক্লাবই ছাঁটাই বা বরখাস্ত করে এমন নয়। কখনো কখনো সেই সিদ্ধান্ত আমিও নিতে পারি। আর ইউনাইটেডের বোর্ড পরিচালক বা খেলোয়াড়-স্টাফদের সঙ্গে তো আমিই আগে কথা বলব। আপনার সঙ্গে তো নয়।’
কিন্তু হারতে হারতে ইউনাইটেডের পিঠ ঠেকে গেছে তলানিতে, শীর্ষ থেকে এখন তারা ষষ্ঠ স্থানে। খেলোয়াড়দের অনুপ্রেরণার কি অভাব আছে? ফন গালের অসহায়ত্বটা টের পাওয়া গেল, ‘আমি তো সব চেষ্টাই করেছি, কিন্তু চাপটা প্রতি ম্যাচেই বাড়ছে। এখন এটাই সবচেয়ে বড় সমস্যা।’
এই সমস্যা চেলসিরই সবচেয়ে প্রকট। ১৮ ম্যাচ শেষেও গত মৌসুমের চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার ১৫ নম্বরে, এখন তাদের লড়াই অবনমন এড়ানোর। আজকের ম্যাচটা ইউনাইটেডের সঙ্গেই বলেই হয়তো হিডিঙ্ককে কথা বলতে হলো প্রতিপক্ষ দল নিয়েই, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছিল সবার ওপরে, এখন তাদের পরিস্থিতিটা আলাদা। আর আমি অন্য ম্যানেজারকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ এএফপি।
ডাচত্রাতারাইএখনসংকটে
বিপদে পড়লেই তাহলে ডাচ কোচদের শরণ নিতে হয়? চেলসিতেই দেখুন, হোসে মরিনহোর বিদায়ে টালমাটাল নৌকার হাল ধরার জন্য এলেন গাস হিডিঙ্ক।চেলসিকে হিডিঙ্ক টেনে তুলতে পারবেন কি না সেটা এখনই বলা কঠিন।তবে প্রথম ম্যাচেই ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর বোঝা যাচ্ছে, কাজটা মোটেই সহজ হবে না।
লুই ফন গালকেও ম্যানচেস্টার ইউনাইটেড বিপদে পড়েই এনেছিল।ডেভিড ময়েসের পর ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে একটু আশার আলোও দেখিয়েছিলেন এই ডাচ কোচ।কিন্তু হিডিঙ্ক যখন এলেন ইংলিশ লিগে, তখন হয়তো প্রস্থানের পথে লুই ফন গাল।পরশু লিগে টানা তৃতীয় আর সব মিলিয়ে চতুর্থ ম্যাচে হেরেছে ইউনাইটেড।ম্যাচ শেষে ফন গাল আভাস দিয়েছেন, নিজেই কোচের পদ ছেড়ে দিতে পারেন।
ঘটনাচক্রে যে ফন গালের বিদায়টা হয়ে যেতে পারে হিডিঙ্কের ‘কল্যাণেই’।প্রিমিয়ার লিগে আজই মুখোমুখি চেলসি-ইউনাইটেড।কে জানে, ফন গালকে হয়তো এ ম্যাচ হারলেই চাকরিচ্যুতির চিঠি ধরিয়ে দেওয়া হবে।হয়তো তার আগেও হতে পারে।তবে ইউনাইটেডের ডাচ কোচ পরশু আভাস দিয়েছেন, ক্লাব ছাড়ার ঘোষণা নিজেই দিয়ে দিতে পারেন, ‘আমি সব সময়ই ক্লাবের সমর্থন পেয়েছি।কিন্তু আমরা হারতে থাকায় পরিস্থিতিটা এখন অন্য রকম।আগের সংবাদ সম্মেলনে আমি আগেই বলেছি, সব সময় ক্লাবই ছাঁটাই বা বরখাস্ত করে এমন নয়।কখনো কখনো সেই সিদ্ধান্ত আমিও নিতে পারি।আর ইউনাইটেডের বোর্ড পরিচালক বা খেলোয়াড়-স্টাফদের সঙ্গে তো আমিই আগে কথা বলব।আপনার সঙ্গে তো নয়।’
কিন্তু হারতে হারতে ইউনাইটেডের পিঠ ঠেকে গেছে তলানিতে, শীর্ষ থেকে এখন তারা ষষ্ঠ স্থানে।খেলোয়াড়দের অনুপ্রেরণার কি অভাব আছে? ফন গালের অসহায়ত্বটা টের পাওয়া গেল, ‘আমি তো সব চেষ্টাই করেছি, কিন্তু চাপটা প্রতি ম্যাচেই বাড়ছে।এখন এটাই সবচেয়ে বড় সমস্যা।’
এই সমস্যা চেলসিরই সবচেয়ে প্রকট।১৮ ম্যাচ শেষেও গত মৌসুমের চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার ১৫ নম্বরে, এখন তাদের লড়াই অবনমন এড়ানোর।আজকের ম্যাচটা ইউনাইটেডের সঙ্গেই বলেই হয়তো হিডিঙ্ককে কথা বলতে হলো প্রতিপক্ষ দল নিয়েই, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছিল সবার ওপরে, এখন তাদের পরিস্থিতিটা আলাদা।আর আমি অন্য ম্যানেজারকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ এএফপি।