ডাচ ফুটবলার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরে প্রথমবারের মতো হল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন বেনি টেটে। দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা আয়াক্স আমস্টারডাম ডিফেন্ডার খুব দ্রুতই দেখে ফেললেন মুদ্রার উল্টোপিঠও। আমস্টারডামের বৈধ এক গাঁজা বিক্রয়কেন্দ্রে মারামারি করে পুলিশের হাতে আটক হয়েছেন মোজাম্বিকান বংশোদ্ভূত এই ফুটবলার। তাঁকে আদালতে তোলা হবে আগামী ২৭ জানুয়ারি। এএফপি।