ডাহা মিথ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলে অনেক কিছুই মুছে যায়, আবার হারলে অনেক সূক্ষ্ম চিড়ও দেখা দেয় বড় হয়ে। কোপার ফাইনালে হেরে যাওয়ার পর এখন আর্জেন্টিনার দলে উঠেছে বিবাদের গুঞ্জন। ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন এভার বানেগা। ফিসফাস উঠেছে, ম্যাচ শেষে মেজাজ হারিয়ে নাকি বানেগাকে কড়া কথা শুনিয়ে দিয়েছেন সতীর্থ হাভিয়ের মাচেরানো। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ব্যাপারটা নাকি গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত। পরে মাচেরানোকেও এই প্রশ্নের মুখে পড়তে হয়। তবে বার্সেলোনা মিডফিল্ডার যেমনটি বলেছেন তাতে মনে হয় না গুঞ্জনটা আর থাকবে, ‘আমি নাকি এভারকে (বানেগাকে) ঠেসে ধরেছি। কথাটা ডাহা মিথ্যা। ৭০ হাজার দর্শকের সামনে যার পেনাল্টি নেওয়ার সাহস আছে, আমি তার দিকে কখনোই আঙুল উঁচু করব না।’ গোলডটকম।