ডি ক্রুইফ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ

বাংলাদেশে বিদেশি কোচ এসে আলোচনায় থাকবেন না, তা কি হয়! তবে অতীতের সব কোচকে হারিয়ে লোডভিক ডি ক্রুইফই সম্ভবত সংবাদমাধ্যমে বেশি খবর হয়েছেন। সেটিও বেতন নিয়মিত না পাওয়ার অভিযোগ বারবার তুলে। ২০১৪ সালজুড়েই এই কাণ্ড চলতে থাকল সাড়ম্বরে। 
ডাচ কোচের বিদায়টাও মহানাটকীয়। আগে বকেয়া বেতন, তারপর ঢাকায় ফেরা—এই কঠোর অবস্থান নিয়েছিলেন। বাফুফেও জবাব দিতে দেরি করেনি। তাঁকে চাকরিচ্যুত করার ঘোষণা, অতঃপর কোচের দেশে ফেরা। শেষ পর্যন্ত সমঝোতার বিদায়।
বিদায়! কোথায়? সেই ডি ক্রুইফই আবার নাকি বাংলাদেশে ফিরতে বাফুফেকে অনুরোধ করছেন। বাফুফেও মোটামুটি রাজিই। তিক্ততা ভুলে দুই পক্ষের সম্পর্ক আবার জোড়া লাগার অপেক্ষাই যেন চলছে। একের পর এক সিরিজ নাটক শেষে কদিন পর বঙ্গবন্ধু কাপে বাংলাদেশ দলের সঙ্গে আবার যোগ দিতে পারেন ডি ক্রুইফ!
রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নেই। এখন তো দেখা যাচ্ছে, বাফুফে আর ডি ক্রুইফকে নিয়েও একই কথা খাটে!