ডি ক্রুইফের অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১১ জুন কিরগিজস্তানের সঙ্গে ম্যাচের আগে একবার অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে যেতে হয়েছিল জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর কিডনিতে পাথর পেয়েছিলেন। অস্ত্রোপচার করার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু ঢাকায় তা করাতে রাজি হননি কোচ। হল্যান্ড গিয়ে আবারও অসুস্থ হয়ে পড়েছেন। আজ হল্যান্ডের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।