প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বছর চারেক আগে পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ডেভিড ডি গিয়া আবার স্পেনে ফিরছেন, তবে অ্যাটলেটিকোতে নয়, নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ২৯ মিলিয়ন পাউন্ডে মাস খানেক আগেই এই স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে চুক্তি সেরে নিয়েছে রিয়াল। গুঞ্জনটা আরও গাঢ় হয়েছে ইউনাইটেড কোচ লুই ফন গালের কথায়, ‘আমরা এরই মধ্যে ঠিক করে রেখেছি, সে চলে গেলে আমাদের গোলরক্ষক কে হবে। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। তবে আমরা চাই সে ইউনাইটেডেই থাকুক।’ ডেইলি মেইল।