প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চাশের দশকে রিয়াল মাদ্রিদের পাঁচ পাঁচটি ইউরোপিয়ান শিরোপা জয়ের নায়ক, রিয়ালের হয়ে ৩৯৬ ম্যাচে করেছেন ৩০৯ গোল। ক্লাবের হয়ে তাঁর অর্জন ও কৃতিত্বের জন্য ২০০০ সালে ক্লাবের সম্মানসূচক সভাপতি ঘোষণা করে রিয়াল সম্মানিত করে আলফ্রেডো ডি স্টেফানোকে। তাঁর নামে একটি রাস্তার নামকরণ করে প্রয়াত এই ফুটবল কিংবদন্তিকে এবার সম্মানিত করল মাদ্রিদের নগর কর্তৃপক্ষ। এএফপি।