ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল শুরু

মিনিস্টার ফ্রিজের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ফুটবল। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে আট ম্যাচ। প্রথম ম্যাচে করতোয়াকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ভোরের কাগজ। পরের সাত ম্যাচের জয়ী দল আমাদের সময়, ইউএনবি, মানবজমিন, নয়াদিগন্ত, চ্যানেল ২৪, এনটিভি ও যুগান্তর। নিউএজ মাঠে না আসায় ‘ওয়াকওভার’ পেয়েছে যুগান্তর। আগামীকাল দ্বিতীয় রাউন্ডে প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ সকাল ১০টায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মাই ওয়ান ইলেকট্রনিকস ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের (মিনিস্টার ফ্রিজ) চেয়ারম্যান এম এ রাজ্জাক খান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।