ডিগবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিকঠাক। হবু কোচ উপস্থিত। ফেডারেশনের চুক্তিপত্র তৈরি। তাতে সই করার পর গতকালই ইরাকের নতুন ফুটবল কোচ হিসেবে সংবাদমাধ্যমের সামনে আসার কথা ছিল তাঁর। কিন্তু বসনিয়ান কোচ জেমাল হাজিয়াবদিচ, যিনি জেমাল হাজি নামেই বেশি পরিচিত, সই না করেই ফিরে গেছেন দেশে! ৬২ বছর বয়সী বসনিয়ান কোচের আচরণে বিস্মিত ইরাকের ফুটবল কর্তৃপক্ষ। ‘জেমাল হাজির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এবং তাঁর ইরাক ছেড়ে যেতে চাওয়াটা আমাদের বিস্মিত করেছে’—বললেন ইরাক ফুটবল ফেডারেশনের মুখপাত্র কামেল ঘায়ের। অথচ একটা উচ্ছ্বাস নিয়েই শুক্রবার বাগদাদে এসেছিলেন জেমাল, ইরাকি টেলিভিশনকে জানিয়েও ছিলেন গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশটির জাতীয় দলের দায়িত্ব পেতে যাওয়ায় তিনি খুশি। হঠাৎ কী করে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন সেটি অবশ্য জানা যায়নি। এএফপি।