ডিগ্রি ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময় যখন আসে, তখন নাকি চারপাশ থেকেই আসে। সেপ ব্ল্যাটার নিশ্চয়ই এখন ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। নৈতিকতা কমিটির দেওয়া নিষেধাজ্ঞা ৯০ দিন থেকে বদলে হয়ে গেছে ৮ বছর। এরই মধ্যে আরও একটা দুঃসংবাদ পেলেন সাবেক ফিফা সভাপতি। ২০০৫ সালে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছিল ইংল্যান্ডের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়। তাঁর দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পর সেই ডিগ্রিটা ফিরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ‘ড. সেপ ব্ল্যাটার’ থেকে শুধু ‘সেপ ব্ল্যাটার’ হয়ে যাওয়ায় হয়তো খুব একটা আক্ষেপ নেই, কিন্তু এই ব্যাপারটির সঙ্গে জড়িয়ে থাকা অপমানটা বোধ হয় হজম করা কষ্টকরই হবে তাঁর জন্য। বিশ্ববিদ্যালয়টি অবশ্য বলেছে, তারা অক্টোবরেই ডিগ্রিটি প্রত্যাহার করেছে, ব্ল্যাটারের সম্মানের কথা ভেবেই নাকি এত দিন প্রকাশ করা হয়নি খবরটা! বিবিসি।