ডেমিচেলিসের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৭ সাল থেকে একই ছাদের নিচে বসবাস। ছয় ও দুই বছর বয়সী দুটি সন্তানও রয়েছে তাঁদের। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস এবং বান্ধবী, মডেল ইভানজেলিনা অ্যান্ডারসন এখন আক্ষরিক অর্থেই পরস্পরের জীবনসঙ্গী। বুয়েনস এইরেসে গত শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা
মেইল অনলাইন