ডেম্বেলেনিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি টুইটার আর ইনস্টাগ্রামে দিয়েছেন। উসমান ডেম্বেলে এরপর গেলেন কোথায়? কাল অনুশীলনে যাননি। বরুসিয়া ডর্টমুন্ডের কোচ পিটার বশ জানিয়েছেন, ক্লাব থেকে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। জার্মানির পত্রিকা বিল্ড অবশ্য ডেম্বেলের স্বেচ্ছায় ‘নিখোঁজ’ হওয়ার একটা ব্যাখ্যা খুঁজে পেয়েছে। অনুশীলন না করে, শৃঙ্খলা ভেঙে যদি বার্সেলোনায় যাওয়ার একটি পথ বের করা যায়! নেইমারের বিকল্প হিসেবে ডেম্বেলেকে চায় বার্সা। ২০ বছর বয়সী ফরাসি এই উইঙ্গারের স্বপ্নও ন্যু ক্যাম্পে যাওয়া, ‘একদিন আমি বার্সেলোনার হয়ে খেলব।’ কিন্তু ডর্টমুন্ড তাঁর দাম চেয়ে বসেছে ১৫০ মিলিয়ন ইউরো। বার্সা আবার এত টাকা দিতে চায় না। এএফপি।