ড্র করল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের কিংস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করল শেখ জামাল ধানমন্ডি। প্রথম ম্যাচে ভুটানের ড্রুক ইউনাইটেডকে ৩ গোলে উড়িয়ে দেওয়া শেখ জামাল কাল সামনে পেয়েছিল থাইল্যান্ডের নাকন রাতসাসিমাকে। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়নরা কাল আর জিততে পারল না। যদিও ভুটানে ফোন করে জানা গেল, তারা প্রাধান্য নিয়েই খেলেছে, গোলের সুযোগও তৈরি করেছে চার-পাঁচটি। কিন্তু নাকনের গোলরক্ষকই দাঁড়িয়ে গিয়েছিলেন দেয়াল হয়ে।
তবে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই আছে শেখ জামাল। মোহনবাগানের সঙ্গে তাদের শেষ গ্রুপ ম্যাচ ২৭ নভেম্বর। এদিকে বাংলাদেশের আরেক প্রতিনিধি আবাহনীর শেষ গ্রুপ ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ পুনে এফসি। আসাম ইলেকট্রিসিটিকে কাল ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পুনে। অথচ আবাহনী আসামের এই দলটিকে হারিয়েছে ন্যূনতম ব্যবধানে।