ড্র করল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য। কিন্তু রুদ্ধশ্বাস নাটকীয়তা অপেক্ষা করছিল শেখ রাসেল ক্রীড়াচক্র-রহমতগঞ্জ ম্যাচের যোগ হওয়া পাঁচ মিনিটে!
ম্যাচের ৩২ মিনিটে প্রথমে পেনাল্টি পায় শেখ রাসেল। বক্সের মধ্যে রাসেলের ফরোয়ার্ড কিংসলেকে ফেলে দেন রহমতগঞ্জ ডিফেন্ডার শিমুল। পেনাল্টি নিতে দৌড়ে আসেন জাহিদ হাসান এমিলি। ক্যারিয়ারে কখনোই পেনাল্টি নষ্ট না করা এই স্ট্রাইকার কাল পারলেন না। তাঁর শটটি ফিরিয়ে দেন রহমতগঞ্জের গোলরক্ষক আল আমিন!
ড্র-ই যখন ম্যাচের নিয়তি বলে মনে হচ্ছিল, তখন আবারও পেনাল্টি শেখ রাসেলের পক্ষে। ম্যাচের যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই পল এমিলিকে বক্সের মধ্যে ফেলে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার রাজীব। এবার আর ব্যর্থ হননি এমিলি (১-০)। গোল খেয়েই সেটা শোধ করতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। বদলি মানাফ রাব্বি ৯৫তম মিনিটে সবাইকে অবাক করে ম্যাচে আনেন সমতা (১-১)। রহমতগঞ্জ শিবির উল্লসিত। হাতের মুঠো থেকে ৩ পয়েন্ট বেরিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শেখ রাসেল কোচ দ্রাগান দুকানোভিচ পানির বোতল আছড়ে ফেললেন মাঠেই। এই ড্রয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগের প্রথম পর্ব শেষ করল শেখ রাসেল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাতে রহমতগঞ্জ।