ড্র নিয়েই মাঠ ছাড়লেন মেসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়ের পাওলো দ্য সিলভা। ছবি: এএফপি
আর্জেন্টিনার সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়ের পাওলো দ্য সিলভা। ছবি: এএফপি

প্রথমার্ধে দুই গোল হজম করতে হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে তারই প্রতিশোধ নিল প্যারাগুয়ে। কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।

শুরুতে ভালোই খেলছিল আর্জেন্টিনা। ২৯ মিনিটের দলের পক্ষে প্রথম গোল করেন অ্যাগুয়েরো। কিছুক্ষণের মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে থাকে ২-০ গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। ম্যাচের ৬০ মিনিটে প্যারাগুয়ের ব্যবধান কমিয়ে আনেন ভালদেজ। ম্যাচের ৯০ মিনিটে সমতা ফিরিয়ে আনা গোলটি করেন বারিওস। আর এতে আর্জেন্টিনাকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো।