প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূমপান শুধু স্বাস্থ্যের ক্ষতি করে না, পকেটের টাকাও খসায়! ফিলিস্তিন-জর্ডানের খেলোয়াড়দের জিজ্ঞাসা করুন—মান-সম্মান যাওয়ার কথাও বলবেন তাঁরা। দুটি দেশেই ধূমপানবিরোধী কড়া আইন। অথচ তারাই কিনা বিদেশবিভুঁইয়ে এসে ধূমপান করলেন স্টেডিয়ামের ড্রেসিংরুমে! গত শুক্রবার ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা মেতেছিলেন নিষিদ্ধ এই উৎসবে। ম্যাচে জর্ডান ৫-১ গোলে হারায় ফিলিস্তিনকে। ‘ডি’ গ্রুপের তলানিতে থেকে শেষ আটের আগেই বিদায় নিয়েছে দুই দল। তবে নিষিদ্ধ-কাণ্ডের জন্য আছে আলোচনায়। টুর্নামেন্টের আইন ভাঙার জন্য দুই দলের প্রত্যেককেই এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। দেশে ফিরে না জানি কী শাস্তির মুখোমুখি হতে হয় তাঁদের! এএফপি, ইয়াহু নিউজ।