বঙ্গবন্ধুর দিকে জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার শুরু হওয়ার আগে প্রায় ভর্তি হয়ে যাওয়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক-গ্যালারির একটি অংশ ছবি: বদিউজ্জামান মিলন
খেলার শুরু হওয়ার আগে প্রায় ভর্তি হয়ে যাওয়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক-গ্যালারির একটি অংশ ছবি: বদিউজ্জামান মিলন

সেই মাহেন্দ্রক্ষণের খুব বেশি আর বাকি নেই। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ-মালয়েশিয়ার ফাইনালকে ঘিরে যেন জনমানুষের ঢল নেমেছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই প্রবেশ করেছেন দর্শক গ্যালারিতে।
ফাইনালকে ঘিরে মানুষের উন্মাদনা যে থাকবে এটা অনুমিতই ছিল। গত শুক্রবার থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেমির লড়াইও দেখেছে দর্শকে ঠাসা বঙ্গবন্ধু স্টেডিয়া​ম। ফাইনালেও হতে যাচ্ছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আজ ​দুপুর দুটোয় স্টেডিয়ামের ফটকগুলো খুললেও হাজার হাজার দর্শক বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশে-পাশে ভিড় করা শুরু করেন প্রায় সকাল থেকেই।
মাঠে ঢোকার লাইনগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রান্ত ছাড়িয়ে পেঁৗছে গেছে অনেক দূর। স্টেডিয়ামের গ্যালারি প্রায় ভরে যাওয়াই লাইনে দাঁড়ানো অনেক দর্শকই মাঠে ঢুকতে পারবেন না—এটা প্রায় নিশ্চিতই।