ঢাকা ছাড়লেন ডি ক্রুইফ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক সমঝোতায় দুই পক্ষের সম্পর্কচ্ছেদের পর আর দেরি নয়। ৩৬ ঘণ্টার মধ্যে আজ সকাল সাড়ে ছয়টায় হল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল লোডভিক ডি ক্রুইফের। বাফুফে জানিয়েছে, জাতীয় দলের বিদায়ী কোচকে দ্রুতই তারা টিকিট কেটে দিয়েছে। ডি ক্রুইফও ঢাকায় থাকতে চাইছিলেন না। তাঁর পাওনা চার মাসের বেতন পরে পাঠিয়ে দেবে বাফুফে।
পরশু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সভায় চূড়ান্ত হয়ে যায় বাংলাদেশ দলের কোচ হিসেবে ডি ক্রুইফের ভাগ্য। যদিও তাঁকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন সালাউদ্দিন। শেষ পর্যন্ত সে পথে হাঁটতে হয়নি। ডি ক্রুইফ নিজেই সমঝোতার মাধ্যমে বিদায় নিয়েছেন। এখন বাকি শুধু আইনগতভাবে চুক্তির ইতি টানা।