ঢাকায় দুকানোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে প্রিমিয়ার লিগের মাঝপথে হঠাৎ করেই ডাক পড়েছিল তাঁর। ট্রেবলজয়ী কোচ মারুফুল হককে ছাঁটাই করে শেখ রাসেল ক্রীড়াচক্রের দায়িত্ব দেওয়া হয়েছিল দ্রাগান দুকানোভিচকে। এই সার্বিয়ান এসেও দলের দুরবস্থা ঘোচাতে পারেননি গতবার। তবে এবারও ক্লাব কর্তৃপক্ষ দুকানোভিচের ওপরই আস্থা রেখেছে। নতুন মৌসুমের দায়িত্ব নিতে পরশু বিকেলে ঢাকায় পৌঁছেছেন ৪৫ বছর বয়সী কোচ। লিগের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা দলটি গতবার শুধু এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে খেলেছিল তাঁর অধীনে। ৮ জানুয়ারি বিকেএসপিতে শুরু হবে শেখ রাসেলের অনুশীলন।