ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ফুটবল: ১৩ বছর পর গতকাল নড়াইলে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। উদ্বোধনী খেলায় মুলিয়া ইউনিয়ন আরাফাতের দেওয়া একমাত্র গোলে লোহাগড়া পৌরসভাকে পরাজিত করে।—নড়াইল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল: চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শেখ কামাল নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল জুডো কারাত ও বক্সিম একাডেমি ৪-০ গোলে হ্যান্ডবল একাডেমিকে হারিয়েছে।