ঢাকায় জর্ডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে সবার আগে গতকাল ঢাকায় এসেছে জর্ডান মহিলা দল। ১৫ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জর্ডানের প্রথম ম্যাচ স্বাগতিক বাংলাদেশের সঙ্গে। বাছাইপর্বের ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী ইরান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। এই গ্রুপের খেলা শেষ হবে ২৩ অক্টোবর।