প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনো কাটেনি নেপালে। তবু সেই দুঃস্মৃতি পেছনে ফেলে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক পর্বের ফাইনাল খেলতে ঢাকায় আসতে পারে নেপাল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত ২৫ এপ্রিল ভূমিকম্পের দিন স্থগিত হওয়া ফাইনাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা করছে বাফুফে। বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঢাকায় ম্যাচটি আয়োজনের জন্য এএফসিকে চিঠি দিয়েছেন। সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে বিষয়টি নিয়ে তিনি আলোচনাও করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। তাদের সবুজসংকেত পেয়েই ঢাকায় ম্যাচ আয়োজনের ভাবনা। এই টুর্নামেন্টে ইরানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। আর নেপাল ফাইনালে ওঠে ভারতকে হারিয়ে।