ঢুস মেরে ছয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে আসছিলেন দুই দলের খেলোয়াড়েরা। তখনই টানেলে পিএসজির থিয়াগো মোত্তাকে ঢুস মেরে বসলেন বাস্তিয়ার ব্রান্ডাও। ঘটনাটা গত ২১ আগস্টের। পাঁচ দিন পরেই নিষিদ্ধ করা হয় ব্রান্ডাওকে। কাল জানা গেছে, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন, একই সঙ্গে ফৌজদারি অপরাধেও অভিযুক্ত হয়েছেন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি মাঠে ফিরতে পারবেন। এএফপি।