ঢুসের সাজা জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে টানেলে পিএসজি মিডফিল্ডার থিয়াগো মোত্তাকে ঢুস মেরেছিলেন প্রায় তিন মাসেরও বেশি হয়ে গেছে। এরপর ঘটনার তদন্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়ে ফ্রেঞ্চ লিগে ব্র্যান্ডাও ছয় মাস নিষিদ্ধ হয়েছেন। সেই কেলেঙ্কারির জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। তবু শেষ রক্ষা হয়নি। কাল প্যারিসের এক আদালত ব্র্যান্ডাওকে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার ডলার জরিমানা করেছেন।
রায় দেওয়ার সময় আদালতে অবশ্য ছিলেন না বাস্তিয়ার ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গত সপ্তাহে ঊরুতে অস্ত্রোপচার করার কারণে আদালতে থাকতে পারেননি।
১৬ আগস্ট সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, ব্র্যান্ডাও মোত্তাকে টানেলে ঢুস দিয়ে দৌড়ে পালান। তাঁর দাবি, ম্যাচের সময় পিএসজি মিডফিল্ডার তাঁকে যা-তা বলে উসকানি দিচ্ছিলেন। এএফপি।