প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দিন অনুশীলনের পর সন্ধ্যায় একটু দম ফেলার ফুরসত মিলল। মাইকেল এসিয়েন রাতের খাবারটা খেতে নিতে চেয়েছিলেন বাইরের কোনো রেস্তোরাঁতেই। কিন্তু এসিয়েনের যখন উদরপূর্তি হচ্ছে, তাঁর এথেন্সের বাসায় তখন চোরের দল লুটপাটে ব্যস্ত। পরে এসিয়েন বাসায় এসে দেখেন, ঘর খালি হয়ে গেছে। টাকাপয়সা, মূল্যবান অলংকার—বাদ পড়েনি কিছুই। চেলসি, রিয়াল
মাদ্রিদ ও এসি মিলানের সাবেক এই মিডফিল্ডার এখন খেলেন গ্রিক ক্লাব প্যানাথিনাইকোসে। বাড়ি তো লুট হয়েছেই, গোটা সপ্তাহটাই খারাপ গেছে এসিয়েনের। তিন দিন পর গ্রিক লিগে ম্যাচে প্যানাথিনাইকোস হেরে গেছে ১-০ গোলে। তবে দলের হার, বাসায় চুরি, কোনো কিছুই এসিয়েনকে দমিয়ে রাখতে পারছে না। গ্রিসে সামনের সময়টা ভালো কাটবে বলেই আশাবাদী এই ঘানাইয়ান ফুটবলার। এএফপি।