তবু গোল নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীতিমতো ডাকাতি! ৪০ গজ দূর থেকে একজন খেলোয়াড় গোল করলেন, অথচ রেফারি সেটি গোল দিলেন না। কারণ কী? রেফারি নাকি দেখেনইনি যে ওটা গোল হয়েছে! ইংল্যান্ডের নবম স্তরের লিগে ঘটেছে এ ঘটনা। দল এবং খেলোয়াড়ের নাম দুটিই অজানা। তবে কাণ্ডটা আর অজানা থাকল না রেফারির কারণে। মাঝমাঠের একটু ওপর থেকে দলের ৮ নম্বর জার্সি পরা খেলোয়াড়ের শট পোস্টে লেগে ঢুকে যায় জালে। আসলে ঝামেলা বাধে জালে লেগে বলটি আবার বেরিয়ে আসায়। ঠিকভাবে খেয়াল না করলে গোলের বাঁশি বাজানো মুশকিলই ছিল। কিন্তু মাঠের আবহ বুঝিয়ে দিচ্ছিল কী হয়েছে। খেলোয়াড়েরা উল্লাস করছিলেন, প্রতিপক্ষের গোলরক্ষক মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কিন্তু বেচারা গোলদাতাকে হতাশ করে রেফারি বললেন, ‘আমি দেখিনি, তাই গোল দিতে পারছি না।’ এমনও হয়! ফক্সস্পোর্টস।