তবু জিতল না শেখ রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের তলানিতে থাকা শেখ রাসেল ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে, ড্র একটি। কাল এএফসি কাপের বাছাইয়ের প্লে-অফেও ড্র করেছে তারা (১–১)। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে চীনা তাইপের দল টাটুং এফসির সঙ্গে ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল শেখ রাসেল।
৩২ মিনিটে ইকাঙ্গার গোলে প্রথমে এগিয়ে যায় শেখ রাসেল। কিন্তু ৮০ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সিয়ে চেং। আগামীকাল শেষ ম্যাচে ভুটানের এফসি টারটনসের বিপক্ষে জিতলে প্লে-অফের মূল পর্বে চলে যাবে শেখ রাসেল।
ম্যাচ শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেছেন, ‘আমরা অনেকগুলো সুযোগ পেয়ে মাত্র একটি গোল করেছি। তবে লিগের তুলনায় এখানে এসে ভালো খেলেছে ছেলেরা। পেনাল্টিতে গোল খেয়েও গেলাম, নইলে তো এটি আমাদের জেতা ম্যাচ।’