তবু ফিওরেন্টিনাই শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাপোলির হিগুয়েইন একটা সুযোগ করে দিয়েছিলেন ইন্টার মিলানকে। কিন্তু সুযোগটা নিতে পারল না ইন্টার, তাই সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষেও ওঠা হলো না দলটির।
সান পাওলোতে পরশু সিরি ‘আ’র শীর্ষ দল ফিওরেন্টিনার মুখোমুখি হয়েছিল নাপোলি। ১-১ সমতা থাকা অবস্থায় ৭৫ মিনিটে গোল করে নাপোলিকে জয় এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ফিওরেন্টিনা হেরে যাওয়ায় ইন্টারের সামনে সুযোগ এসে গিয়েছিল জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটা জিতে সিরি ‘আ’র শীর্ষে উঠে যাওয়ার। তবে সান সিরোতে ইতালিয়ান ডার্বিটা গেল গোলশূন্য। হেরেও তাই ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র শীর্ষেই রয়ে গেল ফিওরেন্টিনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইন্টার তিনে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট রোমারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তাদের অবস্থান দুইয়ে। রয়টার্স।