তবু ব্রাদার্সকে জেতাতে পারেননি রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক ভলিতে ব্রাদার্সকে এগিয়ে দিলেন রাসেল (বাঁ থেকে তৃতীয়)। তবে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি গোপীবাগের দলটি। কাল ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়া​েম l শামসুল হক
দুর্দান্ত এক ভলিতে ব্রাদার্সকে এগিয়ে দিলেন রাসেল (বাঁ থেকে তৃতীয়)। তবে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি গোপীবাগের দলটি। কাল ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়া​েম l শামসুল হক

এই ড্রয়ে ৪ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আরামবাগ। ৩ ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে এখনো জয়শূন্য ব্রাদার্স। তারা আছে এগারো স্থানে।

ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স। কর্নার থেকে রনির হেড, এরপর মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেলের দুর্দান্ত সাইড ভলি জালে। কিন্তু এমন চোখকাড়া গোল করেও দলকে জেতাতে পারেননি রাসেল। ২৫ মিনিটে কেস্টার আকন হেডে করেন ১-১। ৪৫ মিনিটে আরামবাগকে জয়ের স্বপ্ন দেখান জাফর ইকবাল। আবদুল্লাহর ফ্রি কিক থেকে এই ফরোয়ার্ড হেডে করেন ২-১। এরপর ৬৯ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মান্নাফ রাব্বির প্লেসিংয়ে ২-২। জয় নিয়েই ফিরতে পারত ব্রাদার্স। কিন্তু শেষ মিনিটে ফাঁকা পোস্টে রনির দুর্বল শট গেল বাইরে।

ব্রাদার্স কোচ বালগোপাল মহারজন জয় না পেয়ে হতাশ, ‘দুর্ভাগ্য জিততে পারিনি। আমাদের দুর্বলতা সেট পিসে। গত ম্যাচেও এভাবে দুই গোল খেয়েছি।’ আরামবাগের কোচ সাইফুল বারী টিটু ড্রতে অখুশি নন, ‘অনভিজ্ঞতার কারণেই জিততে পারিনি আমরা। তবু ছেলেদের খেলায় আমি গর্বিত।’

আজকের খেলা: উত্তর বারিধারা-রহমতগঞ্জ (বিকেল ৪টা, ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়াম)