তাঁকে কিনতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতি দলবদল মৌসুমেই গুঞ্জন ওঠে—রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোঁ মেরে নিয়ে নিতে চায় প্যারিস সেন্ট জার্মেই। এবারের দলবদলটাও ব্যতিক্রম ছিল না। তবে শেষ পর্যন্ত রোনালদো থেকে গেছেন রিয়ালেই। দলবদল শেষ হয়েছে কি হয়নি, এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন গুঞ্জন। এবার না পারলেও আগামী মৌসুমে ঠিকই পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে নেবে পিএসজি। ফ্রেঞ্চ ক্লাবটিকে ‘সমাধান’ বাতলে দিতে এবার এগিয়ে এলেন স্বয়ং ফ্লোরেন্তিনো পেরেজ! রোনালদোকে কিনতে পিএসজিকে ‘সবুজসংকেত’ই দিচ্ছেন রিয়াল মাদ্রিদ সভাপতি। তবে এর জন্য কাতারি মালিকানাধীন ক্লাবটিকে খসাতে হবে ‘মাত্র’ ১০০ কোটি ইউরো! কাদেনা কোপে রেডিওকে রিয়াল মাদ্রিদ সভাপতি বলেছেন, ‘খুবই সহজ! পিএসজি যদি রোনালদোকে চায়, তবে তাদের ১ বিলিয়নই খরচ করতে হবে।’ পিএসজি এখন নামতে পারে কোমর বেঁধে। গোলডটকম।