তাঁর আগে যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় হিসেবে ছিলেন কিংবদন্তি, কোচ হয়েও আলো ছড়াচ্ছেন জিনেদিন জিদান। তবে পরে ক্লাবের কোচ হয়েছেন, রিয়ালে এমন সব কিংবদন্তির ভাগ্য কিন্তু সব সময় এমন হয়নি। জিদানের আগের এমন কিংবদন্তিদের কোচিংয়ের পরিসংখ্যানটা জেনে নিন

আলফ্রেডো ডি স্টেফানো: তর্ক সাপেক্ষে রিয়ালের ইতিহাসের সেরা খেলোয়াড়। তবে কোচ হিসেবে ব্যর্থ, রিয়ালকে শুধু একটি স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন।
মিগুয়েল সান্তোস: খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই কিংবদন্তি। খেলোয়াড়ি ক্যারিয়ারে জিতেছেন তিনটি ইউরোপিয়ান কাপ ও চারটি স্প্যানিশ লিগ। কোচ হিসেবেও ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) দুটি, স্প্যানিশ লিগ নয়টি! সব মিলিয়ে কোচ হিসেবে ট্রফি জিতেছেন ১৪টি।
ভিসেন্তে দেল বস্ক: খেলোয়াড় হিসেবে পাঁচটি লিগ, সব মিলিয়ে ট্রফি নয়টি। কোচ হিসেবেও সফল। দুবার চ্যাম্পিয়নস লিগ তো জিতিয়েছেনই, লিগও জিতেছেন দুবার। সব মিলিয়ে ট্রফি আটটি।
হোর্হে ভালদানো: খেলোয়াড় ও সংগঠক হিসেবে রিয়ালে আলো ছড়িয়েছেন। দুবার লিগ জিতেছেন, উয়েফা কাপও দুবার। তবে কোচ হিসেবে সাফল্য বলতে শুধু একটি লিগ।
সান্তিয়াগো বার্নাব্যু: রিয়ালের মাঠটাই তাঁর নামে। খেলোয়াড় ও কোচ হিসেবে তাঁর সাফল্য অবশ্য ট্রফিতে মূল্যায়ন করা উচিত নয়। কিছুই জেতেনওনি। তবে রিয়াল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার মাথা তুলে দাঁড়িয়েছে, সেটি বার্নাব্যুর কারণেই।