তাঁর চ্যালেঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা সভাপতির দায়িত্ব পেয়েছেন এখনো দুই সপ্তাহ হয়নি, তার আগেই প্রথম চ্যালেঞ্জ এসে গেল জিয়ান্নি ইনফান্তিনোর সামনে। তা-ও যেনতেন কারও কাছ থেকে নয়, ‘ব্যাটল অব সেক্স’খ্যাত বিলি জিন কিংই ছুড়ে দিয়েছেন এই চ্যালেঞ্জ—ফিফায় বাড়াতে হবে নারীর অংশগ্রহণ। নারী ফুটবলে নেতৃত্ব-সংক্রান্ত একটি সম্মেলনে ইনফান্তিনোর কাছে তিনটি দাবি রেখেছেন এই টেনিস কিংবদন্তি। ফিফায় এক-তৃতীয়াংশ নারীকর্মী নিয়োগ, একজন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে যিনি অনেক দিন ধরে নারী-পুরুষের সমতা নিয়ে কাজ করছেন আর প্রণয়ন করতে হবে নারী ফুটবলের প্রচারে বাণিজ্যিক কৌশল। নিজের দাবি জানিয়ে একটু মজাও করেছেন কিং, ‘চাপ দিতে চাচ্ছি না, কিন্তু বিশ্ব কিন্তু তাকিয়ে আছে আপনার দিকে।’ ফক্স স্পোর্টস।