প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন যেখানেই গেছেন, ছায়াসঙ্গীর মতো পিছু নিয়েছে বিতর্ক। গত বছর লিভারপুলে আসার পরই ঘোষণা দিয়েছিলেন, এবার নতুন করে সবকিছু শুরু করতে চান। এক বছর পর আবারও একই কথা বলতে হচ্ছে মারিও বালোতেল্লিকে! এসি মিলানে এক বছরের জন্য ধারে যোগ দিয়ে বালোতেল্লি যা বলেছেন, শুনে অনেকে হেসে ফেলতে পারেন, ‘আমার বয়স ২৫ হয়ে গেছে। আমি আর খোকা নই। এখন আর ভুল করার সময় নেই।’ খুবই খাঁটি কথা, কিন্তু বালোতেল্লি বলেছেন বলেই তো এটা কৌতুক হয়ে যাচ্ছে! বালোতেল্লি ভুল করবেন না, সেটাও কি হয়? মিলানে ফিরে আবার বিতর্কও উসকে দিয়েছেন। দাবি করেছেন, লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্সের কৌশলটাই ছিল তাঁর ব্যর্থতার কারণ। পুরো মৌসুমে লিগে মাত্র ১ গোল করা স্ট্রাইকারের এই দাবিটা একটু বেশিই হয়ে যায় না! ইএসপিএন।