তাঁর হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাদ্রিদ থেকে লিসবন খুব দূরে নয়। চাইলেই একফাঁকে চলে যেতে পারতেন। কিন্তু এদিন রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো চাইলেও তাই যেতে পারেননি। নিজের দেশের রাজধানীতে হোটেল, রোনালদো নিজের হাতেই ফিতা কাটতে চাইতে পারতেন। এই হোটেল ব্যবসাই যে ফুটবল ছাড়ার পর তাঁর প্রধান অবলম্বন হবে, সেটা আগেই জানিয়েছিলেন। এরই মধ্যে জন্মস্থান মাদেইরায় একটা হোটেল খুলে ফেলেছেন। পরশু লিসবনে উদ্বোধন করলেন ‘পেসতানা সি-আর সেভেন লিসবোয়া’ নামের দ্বিতীয়টি। সব মিলিয়ে এই হোটেলের পেছনে মোট ৫ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে রোনালদোকে। আরও দুটি হোটেল খোলার কথা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। মাদ্রিদ ও নিউইয়র্কে হবে ওই দুটি। মেইল অনলাইন।